জেলার সংবাদ

৩৬ জুলাই তোরণে আগুন দেয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানের নাম উল্লেখ করে ৩৫ জনের নাম বলা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

 

এর আগে গত শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করেছিল। তবে ওই দিনই গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে এর নিচের অংশ আংশিক পুড়ে যায়।

 

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন